Monday, September 14, 2015

জৈব সারের ব্যবহার বাড়াতে

কৃষকদের মধ্যে জৈব সারের ব্যবহার বাড়াতে উদ্যোগী রাজ্য। সেই লক্ষ্যে রাজ্যের ৩৪১টি ব্লকে এর ব্যবহার নিয়ে রাজ্য সরকারের সঙ্গে ভ্যালুম্যান অর্গানিক সংস্থা কর্তৃপক্ষের সম্প্রতি প্রাথমিক আলোচনা হয়েছে। আগামী দিনে জৈব সার ব্যবহারকারী কৃষকদের নিয়ে সমবায় গড়ার পরিকল্পনাও রয়েছে ওই সংস্থার।
হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর-সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় উন্নত ধরনের জৈব সার দিয়ে চাষ করে কৃষকেরা উপকৃত হচ্ছেন বলে দাবি সংস্থার। তাদের আরও দাবি, কৃষকেরা ধাপে ধাপে তাঁদের জমিতে জৈব সার প্রয়োগ বাড়ালে আগামী দিনে উৎপাদিত ফসল বিদেশের বাজারে বিক্রি করে বাড়তি লাভের মুখ দেখবেন।

No comments:

Post a Comment