Monday, September 14, 2015

পদ হারালেন অ্যাবট, অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছে টার্নবুল

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর পদ খোয়ালেন টনি অ্যাবট। সোমবার দলীয় ভোটে জিতে অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন ম্যালকম টার্নবুল। লিবারাল দলের ৫৪টি ভোট পেয়েছেন ম্যালকম। সেখানে টনির ভাগ্যে জুটেছে ৪৪টি ভোট। টনি অ্যাবটের মন্ত্রিসভার সদস্য ছিলেন ম্যালকম টার্নবুল। অ্যাবটের সঙ্গে মতপার্থক্য হওয়ায় তিনি মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন। এর পরে দলের মধ্যেই টনি অ্যাবটের নেতৃত্ব বিরুদ্ধে মুখ খোলেন তিনি। অ্যাবট নন, বড় অর্থনৈতিক পরিবর্তনের দ্বারপ্রান্তে থাকা অস্ট্রেলিয়ার পক্ষে তিনিই উপযুক্ত প্রধানমন্ত্রী বলে প্রচার করেন। সরে দাঁড়াতে রাজি ছিলেন না টনি অ্যাবট। শেষ পর্যন্ত এই বিরোধ ভোটাভুটিতে পর্যন্ত গড়ায়। জয়ী হন ম্যালকম টার্নবুল। টার্নবুল অস্ট্রেলিয়ার জন্য নতুন ধরনের নেতৃত্বের প্রতিশ্রুতি দিয়েছেন। 

No comments:

Post a Comment