ফেরত দাও কোহিনুর। দাবিটা নতুন নয়। তবে এবার দাবিটা আদায় করতে একেবারে আইনি রাস্তায় হাঁটার প্রস্তুতি সেরে ফেললেন একদল ভারতীয়।
একদা এ দেশ থেকে বহুমূল্য কোহিনুর হিরে লুঠ করে নিয়ে গিয়েছিল ব্রিটিশ শাসকরা। সে হিরে এখন ইংল্যান্ডের রানির মুকুটে শোভা পায়। এর আগেও বহুবার এই হিরে ফেরানোর দাবি উঠেছিল। সে কথায় বিশেষ কর্ণপাত করেনি ব্রিটিশ রাজ পরিবার। এবার তাই এক ব্যবসায়ী ও এক বলিউড অভিনেত্রীর নেতৃত্বে ইংরেজদের বিরুদ্ধে হিরে চুরির অভিযোগ করে ইংল্যান্ড হাইকোর্টে মামলা ঠুকতে চলেছেন একদল ভারতীয়। নিয়োগ করা হয়ে গেছে আইনজীবী।
বৃহস্পতিবার ব্রিটেন পৌঁছচ্ছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই দিনই তাঁর রানি এলিজাবেথের সঙ্গে লাঞ্চ করার কথা। এরপরেই তিনি দেখা করবেন তাঁর ব্রিটিশ কাউন্টারপার্ট ডেভিড ক্যামেরুনের সঙ্গে। সেই সময়ই এই আইনি লড়াই প্রধানমন্ত্রীর বিলেত সফরে অন্যমাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে।
No comments:
Post a Comment